সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০১:০২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৪০:১৫ পূর্বাহ্ন
মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
প্রতিবন্ধী তারা মিয়া (৬০) ভিক্ষা করেন। তাঁর ডান হাতের পুরোটাই অচল। অথচ এই তারা মিয়ার বিরুদ্ধে পুলিশের ওপর রামদা, রড, হকিস্টিক দিয়ে হামলার অভিযোগে মামলা হয়েছিল। বিশেষ ক্ষমতায় আইনে পুলিশের করা এই মামলায় আসামি ছিলেন আরও ৬০ থেকে ৭০ জন। পরে হাইকোর্ট থেকে জামিন নেন তারা মিয়া। আওয়ামী লীগের শাসনামলে ‘গায়েবি’ মামলায় তারা মিয়াসহ হয়রানির শিকার ভুক্তভোগীরা
মঙ্গলবার সুনামগঞ্জে মানববন্ধন করে সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেন রতন, জামালগঞ্জ থানার তৎকালীন ওসি আবুল হাসেম, ওই মামলার বাদী পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার দাবি করেছেন। সুনামগঞ্জ পৌর শহরের আইনজীবী সমিতির সামনের সড়কে দুপুরে এই মানববন্ধন হয়।
এতে তারা মিয়াসহ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন। তারা মিয়ার বাড়ি উপজেলার ভান্ডা গ্রামে। মানববন্ধনে জানানো হয়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের দুই দিন আগে পুলিশ বাদী হয়ে ওই মামলাটি করে। এতে নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ও গায়েবি মামলা।
এতে প্রতিবন্ধী ভিক্ষুক তারা মিয়াসহ ৬০ থেকে ৭০ জন বিএনপির নেতা-কর্মী ও সমর্থককে আসামি করা হয়। এর মধ্যে অনেকেই জেল খেটেছেন। হয়রানির শিকার হয়েছেন। তারা মিয়া বাধ্য হয়ে হাইকোর্ট থেকে জামিন নেন। বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, এই মামলার হুকুমদাতা ছিলেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন। থানা-পুলিশ অতি উৎসাহে বিএনপির নেতা-কর্মীদের দমন-পীড়নের জন্যই এই মিথ্যা মামলা করে। যাদের কারণে তারা মিয়াসহ নিরীহ মানুষ হয়রানির শিকার হয়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরাফাত উল্লাহ, বিএনপি নেতা আইনজীবী মো. শাহিনুর রহমান, বিএনপির স্থানীয় নেতা সাইফুল ইসলাম, আবুল কালাম, আবদুল আখের, আবুল কালাম, আফজাল হোসেন, আজিজুর রহমান, হোসাইন আহমেদ প্রমুখ।
জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরাফাত উল্লাহ’র সভাপতিত্বে এবং ভীমখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, আবুল কালাম, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল আখের, ভীমখালী ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজাল হোসেন, যুবদল নেতা আজিজুর রহমান, সাবেক মেম্বার ও ভীমখালী ইউনিয়ন বিএনপি নেতা হোসাইন আহমেদ এবং প্রতিবন্ধী ভিক্ষুক তারা মিয়া।
প্রতিবন্ধী ভিক্ষুক তারা মিয়া বলেন, আমি ভিক্ষা করি, কোনো সাতে-পাঁচে নাই। আমার তিনটা মেয়ে, অনেক কষ্টে সংসার চালাই। আমাকে মামলা দিয়ে যে হয়রানি করা হয়েছে, আমি এর বিচার চাই। দোষী ব্যক্তিদের শাস্তি চাই। অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন বলেন, মিথ্যা মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সাতটি বছর জেল-জুলুম নির্যাতন করেছে, হয়রানি করা হয়েছে। আমরা আইনী লড়াই করে মুক্তি পেয়েছি। কর্তৃপক্ষের নিকট আমরা ক্ষতিগ্রস্ত পক্ষ এর সুষ্ঠু বিচার সহ ক্ষতিপূরণ দাবি করছি। বিএনপি নেতা আবুল কালাম বলেন, আমাদের একটাই অপরাধ ছিল, আমরা বিএনপি করি। আমরা কেন আওয়ামী লীগে যোগদান করিনা। এই কারণে বিগত ১৭ বছর ধরে ভীমখালী ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীসহ উপজেলার সকল নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন করেছে। ২০১৮ সালে সংসদ নির্বাচনের আগে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সাবেক এমপি রতনের হুকুমে তৎকালীন জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম, এসআই সাইফুল্লাহ আখন্দ, এএসআই তারিকুল ইসলামসহ মিথ্যা মামলার সাক্ষীরা আমাদেরকে দীর্ঘ সাতটি বছর গ্রেফতার, জেল-জুলুম-নির্যাতন করেছে। আমরা এর সুষ্ঠু বিচারসহ ক্ষতিপূরণ চাই। আব্দুল আখের বলেন, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর শুক্রবার এজেন্টের কাগজপত্র বিতরণের জন্য একটা অফিস কক্ষে বসার পরপরই আওয়ামী লীগের সাবেক এমপি রতন এবং দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলা করে আমাদের অনেককে পঙ্গু করে দিয়েছে। আমাদের উপর মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে। আমরা এর বিচার চাই। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলার হুকুমদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর