সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

বন্যার্তদের সাহায্যার্থে টিম সুনামগঞ্জের হাতে টাকা হস্তান্তর

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০৯:৪৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ০৯:৪৪:১১ পূর্বাহ্ন
বন্যার্তদের সাহায্যার্থে টিম সুনামগঞ্জের হাতে টাকা হস্তান্তর
স্টাফ রিপোর্টার :: ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করতে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাসিন্দা, স্পেন প্রবাসী আতিকুর রহমান আতিক এবং গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ারের যৌথ উদ্যোগে সংগৃহীত অর্থ বন্যার্তদের সহযোগিতা করতে টিম সুনামগঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারের একটি রেস্টুরেন্টে ৭৬ হাজার ৩০ টাকা হস্তান্তর করেন ইয়াকুব শাহরিয়ার। টিম সুনামগঞ্জের পক্ষে এ টাকা গ্রহণ করেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, চ্যানেল টুয়েন্টি-ফোরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ আর জুয়েল ও বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাশ। টিম সুনামগঞ্জের হয়ে টাকা গ্রহণের সময় বিজন সেন রায় বলেন, প্রবাসী আতিকুর রহমান আতিক ও ইয়াকুব শাহরিয়ারের প্রতি কৃতজ্ঞতা। যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ৭৬ হাজার ৩০ টাকা গ্রহণ করেছি। আপনারা আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন তার জন্য আমরাও কৃতজ্ঞ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আপনাদের দেওয়া টাকাগুলো প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেয়ার। টাকা হস্তান্তরের সময় ইয়াকুব শাহরিয়ার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমরা দু’জন মিলে বন্যার্তদের সাহায্য করতে ১ লক্ষ ১১ হাজার ৩০ টাকা সংগ্রহ করি। আতিক ভাই সংগ্রহ করেন ১ লক্ষ টাকা। এই টাকা থেকে দাতাদের সম্মতিতে ৩৫ হাজার টাকা স্থানীয়ভাবে অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, বিবাহ সহযোগিতা ও তিনজন শিক্ষার্থীর স্কুলের পড়াশোনার খরচ বাবদ বিতরণ করা হয়েছে। বাকি ৭৬ হাজার ৩০ টাকা আজ টিম সুনামগঞ্জের হাতে তুলে দিচ্ছি আমরা। প্রবাসী আতিকুর রহমান আতিক দূরে থেকেও দেশের মানুষের প্রতি গভীর মমতা দেখাচ্ছেন। তাকে ধন্যবাদ। টাকা হস্তান্তরের সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চ্যানেল টুয়েন্টি-ফোরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ আর জুয়েল, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, সমাজকর্মী তোফাজ্জল হোসেন, সামাজিক সংগঠন এফডিআরের সভাপতি রাহাদ হোসেন, পিডিএফের সাধারণ স¤পাদক জাকির হোসেন ও সাংগঠনিক স¤পাদক ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, সামাজিক সংগঠন পিডিএফের সভাপতি মো. কবির মিয়া, সমাজকর্মী সাইফুল ইসলাম, রিপন মিয়া, রক্তদান সংগঠন বন্ধনের সাধারণ স¤পাদক সবুজ কাউসার, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমীন উদ্দিন, এফডিআরের সাংগঠনিক স¤পাদক রাজুউল হক, প্রচার স¤পাদক বিশ্বজিৎ দে শুভ্র, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, ধর্ম বিষয়ক স¤পাদক মো. ফুজাইল আহমেদ, অর্থ স¤পাদক নাহিম আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মী সাফওয়ান মাহমুদ উজ্জ্বল, সমাজকর্মী সাব্বির আহমদ, স্বপ্ন পূরণ সংগঠনের পক্ষে সানি আহমেদ, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সদস্য নাঈম মিয়া ও অলক শর্মা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা