সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৮:১৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৮:৩৮:২২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে জাহিদ মিয়া জিম্মাদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। গত রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, জাহিদ নাশকতা মামলার এজাহারনামীয় ২০ নম্বর আসামি। মামলার দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। রোববার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে জাহিদের আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল