সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

সাবেক এমপি নাছির চৌধুরী হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৮:০০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন
সাবেক এমপি নাছির চৌধুরী হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার ::
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে সোমবার রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়েছে। নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান জানান, নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্প দিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন। প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য আমরা শিগগিরই তাকে বিদেশে নিয়ে যাব। উল্লেখ্য, সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘ দিন ধরে অসুস্থ। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন। স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স