সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

প্রতিপক্ষের হামলায় ছোট ভাই নিহত, বড় ভাই হাসপাতালে

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৯:৩০:৪১ পূর্বাহ্ন
প্রতিপক্ষের হামলায় ছোট ভাই নিহত, বড় ভাই হাসপাতালে
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার বড় ভাই জালাল হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৫ জুন) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রুস্তুম আলীর ছেলে আজাদ হোসেন (৫০) কে আটক করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ হত্যাকা-ের ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নজরুল ইসলামের সাথে তার চাচাতো ভাই তাজ উদ্দিনের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। রবিবার সকাল ৮টার দিকে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মায়ের সঙ্গে তাজ উদ্দিনের পরিবারের ঝগড়া হয়। একপর্যায়ে নজরুল ইসলামকে তার বসতবাড়ির সামনের রাস্তায় চাচাতো ভাই মৃত মনির উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (৫৫), রিয়াজ উদ্দিন (৪৪), সালা উদ্দিন (৩২), সজিম উদ্দিন (৩৭) সহ প্রায় ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে মারপিট শুরু করে। একপর্যায়ে নজরুল ইসলামের বুকে সুলফির আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এসময় নজরুলের আপন ভাই জালাল হোসেন (৫৫) এগিয়ে গিয়ে তাকে হামলাকারীদের কবল থেকে রক্ষার চেষ্টা করেন। এসময় প্রতিপক্ষের লোকজন জালাল হোসেনকেও মারপিট করে গুরুতর আহত করে। তখন আশপাশ হতে গ্রামের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় নজরুল ইসলামকে ও গুরুতর আহত অবস্থায় মো. জালাল হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান তাদের পরিবারের লোকজন। এ সময় কর্তব্যরত ডাক্তার নজরুল ইসলামকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মো. জালাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামলাবাজ গ্রামে অবস্থান নেয়। এসময় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে অভিযুক্ত রুস্তুম আলীর ছেলে আজাদ হোসেন (৫০)-কে আটক করা হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মারপিটের ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উক্ত মারপিটের ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমের লাশ সুনামগঞ্জ সদর থানা পুলিশ সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ