সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দোয়ারাবাজারে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৭:২৪:৩৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি’র স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, খলিলুর রহমান, আমান উল্লাহ আমান, আফিকুল ইসলাম, আব্দুল হক, নুর আলী ইমরান, মনির উদ্দিন, মিজানুর রহমান, ডা. এ আর খোকন, আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, আব্দুর রউফ, সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন আকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সদস্য সচিব সাজিদুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মালেক, মারাজ আলী, হযরত আলী, আব্দুস শহিদ, আবু হানিফা, ছাত্রদল নেতা ছালিম উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স