সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : আব্দুর রব ইউসুফি

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৪:১৮ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : আব্দুর রব ইউসুফি
দিরাই প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জনগণের সামনে চলে এসেছে। এ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায়। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে এবং যথাসময়ে নির্বাচনও হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম আপনাদের আসনে ড. মাওলানা শুয়াইব আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তিনি শুয়াইব আহমদের প্রশংসা করে বলেন, তিনি কোনোদিন জনপ্রতিনিধি না হয়ে ও সবসময় দিরাই শাল্লার আপামর জনতার পাশে ছিলেন। শুয়াইব আহমদ এমপি হলে এলাকায় সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলতে দেওয়া হবে না। জমিয়তে উলামায়ে ইসলাম জনগণের খেদমত করার জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করবে। রোববার (১৫ জুন) দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জমিয়তে সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসীমির সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মখতার হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন, আপনাদের এলাকার সন্তান ড. শুয়াইব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি সবসময় এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। এ আসন থেকে অনেক এমপি-মন্ত্রী হলেও এ এলাকা এখনো অবহেলিত, নেই উন্নয়নের ছোঁয়া। শুইয়াব আহমদ এমপি হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল বাছির, যুগ্ম স¤পাদক ড. মাওলানা শুয়াইব আহমদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন