সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

যত দিন পর্যন্ত সরকার শপথ না দেয়, নগর ভবন বন্ধ থাকবে : ইশরাক হোসেন

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৩:০০ পূর্বাহ্ন
যত দিন পর্যন্ত সরকার শপথ না দেয়, নগর ভবন বন্ধ থাকবে : ইশরাক হোসেন
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন অবরোধ করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকবে, অবস্থান কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত শপথ না দেয় সরকার। আর দৈনন্দিন কাজ, যেমন- জন্ম নিবন্ধন ইত্যাদি আমাদের তত্ত্বাবধানে চলবে। ঈদের ছুটির পর রোববার প্রথম কর্ম দিবসে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। ওইদিন বেলা ১১টা থেকে পুনরায় বিক্ষোভ শুরু করেন ইশরাক সমর্থক এবং ডিএসসিসির কর্মচারীরা। জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি সেবা চালুর বিষয়ে ইশরাক সাংবাদিকদের বলেন, আমরা জোন অফিসগুলোতে জরুরি সেবা চালুর জন্য জরুরি বুথ স্থাপন করব শিগগিরই। সে বিষয়ে আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই চালু করতে পারব। চালু হলে জানিয়ে দেওয়া হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা অতি দ্রুত উচ্চ আদালত এবং জনগণের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিন, অথবা আমাদের দলের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ের সমাধান করুন। ইশরাক আরও বলেন, এটা আমার অধিকার, এই অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থাকবে। অতএব আমি বিষয়টিকে ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে, অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ে এটি নিষ্পত্তি করুন। যে সব পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলে সিদ্ধান্ত নিন। তাহলে এই অচলাবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যর্পূর্ণ পরিবেশ তৈরি হবে। বিএনপির এই নেতা বলেন, এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমার দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াব। জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত এখান থেকে আমরা ফিরে যাব না এটা আমাদের ওয়াদা। ইশরাকের শপথের দাবিতে ডিএসসিসির কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। তারা বলেন, মেয়র না আসা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এ সময় তারা ‘মেয়র ছাড়া অফিস নাই’ স্লোগান দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ