সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন

জামালগঞ্জে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৫১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৯:২০:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে গজারিয়া ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বিজয়ী হয়েছে হটামারা টিম। রবিবার (১৫ জুন) বিকেলে গজারিয়া ফুটবল মাঠে সূর্য্য তোরণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টায় হটামারা ও দিরাই উপজেলার ভাটিপাড়া ফুটবল টিমের ফাইনাল খেলা দেখতে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়। খেলায় প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় হটামারা ফুটবল টিম। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে ব্যর্থ হয় ভাটিপাড়া ফুটবল টিম। এক গোলে এগিয়ে হটামারা ফুটবল টিম ফাইনালে বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে হাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কাদের চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনারবাক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাহাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন, ২নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন, হাজী আব্দুল লতিফ, হাজী আছাব উদ্দিন, হারিছ উদ্দিন, আমির হাসান প্রবাল, আব্দুল মুছাব্বির, রুজেল মিয়া প্রমুখ। আলোচনা শেষে ফাইনাল বিজয়ী হটামারা ফুটবল টিমের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, আট টিম নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিল গজারিয়া সূর্য্য তোরণ স্পোর্টিং ক্লাব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি