সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৫০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৫০:০৬ পূর্বাহ্ন
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের অফিসার, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনূর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও সুলতানা জেরিন, খেলাফত মজলিস নেতা সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ইমনদ্দোজা ইমনসহ সকল ইউএনও ও অন্যান্য কর্মকর্তাগণ। সভায় পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বিক্রির বিষয়ে আলোচনা হয়। চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান, গ্রাম আদালত আরও কার্যকর, টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম এবং ডিলার পরিবর্তন, কোভিড বিষয়ে সতর্ক থাকার অনুরোধ, সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম দুর্নীতির চিত্র তোলে ধরা হয়। এছাড়া সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অধীনস্থ ধোপাজান নদীর বালু-পাথর লুটপাট, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন বিষয়াদি আলোচনায় উঠে আসে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জেলার আইন-শৃঙ্খলার অনেক সন্তোষজনক। আরও যাতে ভাল করা যায় সেজন্য সকল সেক্টরের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনসাধারণের সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প