সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

গণঅধিকার পরিষদ সভাপতি নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১১:৫৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১১:৫৬:১১ অপরাহ্ন
গণঅধিকার পরিষদ সভাপতি নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: গণঅধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর পটুয়াখালীর গলাচিপায় বিএনপি নেতার নেতৃত্বে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগরের সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ স¤পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ স¤পাদক এস. এম. এনামুল হক, সাংগঠনিক স¤পাদক তিমন চৌধুরী, সহ-সভাপতি রুমন খান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোসাহিদ মিল্টন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজ দিলোয়ার হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা অভিযোগ করেন, গত ১২ জুন গলাচিপায় নির্বাচনী গণসংযোগে গেলে বিএনপির সম্ভাব্য প্রার্থী হাসান আল মামুনের নেতৃত্বে সন্ত্রাসীরা নূরুল হক নূরকে অবরুদ্ধ করে হামলা চালায়। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর