সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কিশোর নিহত

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১১:৩৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১১:৩৬:২৭ অপরাহ্ন
ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কিশোর নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সুন্দর আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের গোলাপ মিয়ার ছেলে। একই ঘটনায় ঘরে থাকা ১৪টি ছাগলও পুড়ে মারা গেছে। গত শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরঘাট (বাগানবাড়ি) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেটি একজন ফ্রান্সপ্রবাসীর। বাড়িটি দেখাশোনা করার জন্য দু’জন থাকতেন। সুন্দর আলী শুক্রবার সেখানে কাজে যায়। পুকুরের পানি সেচ দেওয়ার জন্য একটি পা¤প নিয়ে গিয়েছিল সে। রাতে সে বাড়ির পুকুরপাড়ের একটি ঘরে ঘুমিয়েছিল। ওই ঘরে ছাগলও রাখা ছিল। দিবাগত রাত দুইটার দিকে ঘরে আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান এবং ঘরের ভেতর থেকে দগ্ধ হওয়া সুন্দর আলীর মৃতদেহ উদ্ধার করেন। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সোহেল রানা জানান, মরদেহটি খাটের ওপর পাওয়া গেছে। আমরা মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা। সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক দাস বলেন, ঘরে আগুন লাগার সময় পাশের ঘরে থাকা দুই ব্যক্তি বের হয়ে যেতে পারলেও সুন্দর আলী বের হতে পারেনি। এতে তার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু