সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল

চৌধুরী মনসুর আহমদ আর নেই

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১১:৩৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১১:৩৫:১১ অপরাহ্ন
চৌধুরী মনসুর আহমদ আর নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা চৌধুরী মনসুর আহমদ (৮৬) আর নেই। শনিবার সকাল ৭টা ৫৬ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চৌধুরী মনসুর আহমদ সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরির একটানা ২০ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরিবার সূত্রে জানা গেছে, শেখঘাট এলাকায় তাদের পৈতৃক বাড়ি থেকে চৌধুরী মনসুর আহমদকে অসুস্থতাজনিত কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শনিবার ৭টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয়। ওইদিন বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে তার জানাজার নামাজ শেষে দাফন স¤পন্ন হয়েছে। একজন ত্রিকালদর্শী ব্যক্তিত্ব চৌধুরী মনসুর আহমদ সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা প্রয়াত মৌলভী মফিজ চৌধুরী। সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় বসবাসকালে সিলেট অঞ্চলে পাঠাগার আন্দোলনের সূতিকাগার প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করেছেন ১৯৭৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়েনের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরবর্তীতে ক্রীড়াঙ্গনে সক্রিয় হন। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ স¤পাদক ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট স¤পাদকের দায়িত্ব পালন করেছেন। সাবেক সচিব চৌধুরী মুফাদ আহমদ ও সিলেটের অগ্রজ সাংবাদিক চৌধুরী মমতাজ আহমদের বড় ভাই চৌধুরী মনসুর আহমদের দুই ছেলের একজন চৌধুরী মোয়াজ্জম আহমদ বর্তমানে গাইবান্ধা জেলার প্রশাসক, বড় ছেলে চৌধুরী মাহবুব আহমদ আইনজীবী। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। এক শোকবার্তায় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উল্লেখ করেন, জেলার সকল সামাজিক কাজে তার ছিল উজ্জ্বল উপস্থিতি। তিনি শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ স¤পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট স¤পাদকের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতা ও সুনামের সঙ্গে পালন করেছেন। এ ছাড়াও তিনি আরও অনেক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে জেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে