সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দোয়ারাবাজারে মাদ্রাসা অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১১:৩৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১১:৩৪:০০ অপরাহ্ন
দোয়ারাবাজারে মাদ্রাসা অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুসুন্নাৎ বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, অধ্যক্ষ সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কিন্তু এরপরও একটি কুচক্রী মহলের সহযোগিতায় বহিষ্কৃত প্রিন্সিপালকে পুনর্বহালের পাঁয়তারা করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও পুনর্বহালের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এই প্রতিষ্ঠানে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে সর্বস্তরের এলাকাবাসীকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের ডাক দেওয়া হবে। সংবাদ সম্মলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আছির উদ্দিন, শামসুল হুদা, ডা. সুরুজ আলম, প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম রতন, হাবিবুল্লাহ, ডা. তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, শিক্ষার্থী মানিক মিয়া, মিজানুর রহমান, নাদির হোসেন, সাইফ আহমদ, সোলায়মান আহমদ, হোসাইন আহমদ, ইউসুফ আল আজাদ, হাফিজ সাখাওয়াত হোসেন, মোবারক হোসেন, মুসলিম উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স