সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ছাতকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:২৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:২৬:৩৮ অপরাহ্ন
ছাতকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: ছাতকে বাড়ি ফেরার পথে এক কিশোরী গৃহকর্মীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার বিকেলে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। এ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রুহুল আমিন ওরফে আকাশ। তিনি ছাতকের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরীর বাড়িও ছাতকে। তিনি সিলেট শহরে একটি বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ওই কিশোরী সিলেট থেকে তার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। ওইদিন বিকেলে তিনি বাসে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে নামেন। সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন কিশোরী। কিন্তু চালক তাকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে যান। পরে ওই কিশোরীকে আটকে রেখে তিনজন শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। সন্ধ্যার পর তাকে বের করে দেন ওই যুবকেরা। পরে সে গোবিন্দগঞ্জে গিয়ে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে বিষয়টি জানালে গ্যারেজের মালিক রুহুল আমিনকে আটক করা হয়। পরদিন বুধবার বিকেলে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ছাড়া ঘটনায় অভিযুক্ত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু