সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনে গানে-কবিতায় শ্রদ্ধার্ঘ্য

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:২০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:২০:২৬ অপরাহ্ন
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনে গানে-কবিতায় শ্রদ্ধার্ঘ্য
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো বাঙালির দুই মহাকাব্যিক কবি- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার (১৩ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে শুদ্ধ সংগীত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৫। শিল্প-সংস্কৃতি প্রেমিক শ্রোতা-দর্শকে মিলনায়তন ছিল মুখর ও পূর্ণ। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একক ও দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কবিগুরু ও বিদ্রোহী কবির কালজয়ী সৃষ্টিসমূহকে প্রাণময় করে তোলা হয় গানে, কথায় ও আবৃত্তিতে। রবীন্দ্রসংগীতের সুরেলা ধারা আর নজরুল সংগীতের দ্রোহ ও প্রেমে ভরপুর বাণী দর্শক-শ্রোতাদের এক অনন্য আবেগময় পরিবেশে পৌঁছে দেয়। গানের ফাঁকে ফাঁকে কবিতা পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা ছিল অনুষ্ঠানের সাহিত্যিক ঔজ্জ্বল্যের প্রতিফলন। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন, সাংস্কৃতিক কর্মী ও নবীন-প্রবীণ শ্রোতারা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, এই আয়োজন শুধু দু’জন কবিকে স্মরণ নয়, বরং আমাদের সাংস্কৃতিক চেতনার ধারক ও বাহক হয়ে উঠেছে। তারা ভবিষ্যতে নিয়মিতভাবে এমন সাহিত্য-সংস্কৃতির মিলনমেলার আয়োজনের আহ্বান জানান। শুদ্ধ সংগীত পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রবীন্দ্র ও নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির আত্মপরিচয়ের অন্যতম স্তম্ভ। তাঁদের সৃষ্টিকে ধারণ ও চর্চার মাধ্যমেই আগামীর প্রজন্মকে মানবিক, নান্দনিক ও চিন্তাশীল করে গড়ে তোলা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী