সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

অবৈধভাবে উত্তোলিত ১৪ লক্ষাধিক টাকার বালু জব্দ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০৫:৪৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১০:১৭:৫৬ পূর্বাহ্ন
অবৈধভাবে উত্তোলিত ১৪ লক্ষাধিক টাকার বালু জব্দ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ১৪শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার এসআই অসীম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত এসব বালু ও ২টি নৌকা জব্দ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন বাহাদুরগ্রামস্থ খরচার হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা নৌকা হতে হাওরে লাফ দিয়ে পালিয়ে যায়। পলাতক আসামিরা হলেন- বিশ্বম্ভরপুর থানার মো. সাদ্দাম মিয়া (৩০), একই থানার জিনারপুর গ্রামের মো. খরসুল মিয়া (৩৭), সুনামগঞ্জ সদর থানার সৈয়দপুর গ্রামের মো. রশিদ মিয়া (২৪), একই গ্রামের মো. ফজর আলী (৪৪)। পরবর্তীতে আসামিদের ফেলে যাওয়া ১৪শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা। এই ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি