সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

কাটাগাঙ্গ বেইলি সেতুতে ধস: দুর্ভোগে যাত্রীরা

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:২২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:২২:০০ পূর্বাহ্ন
কাটাগাঙ্গ বেইলি সেতুতে ধস: দুর্ভোগে যাত্রীরা
সুনামকন্ঠ ডেস্ক:: পাগলা--জগন্নাথপুর--আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পূর্বাংশ দেবে সাত ঘন্টা যান চলাচল বন্ধ ছিল । এসময় সেতুর দুইপাশে শত শত যানবাহন ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা হাজারো মানুষ আটকা পড়েছিল। বৃহস্পতিবার সকাল ১০ টায় সেতুর পূর্ব পাশের পাটাতন দেবে যায়। এরপর থেকে সুনামগঞ্জ—পাগলা—জগন্নাথপুর—ঢাকা আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুইপাশে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়।  বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ—বিভাগীয় প্রকৌশলী সোস্তাফিজুর রহমান বলেছেন, সেতু দেবে যাবার পরপরই সংস্কার কাজ শুরু হয়, বিকাল সোয়া পাঁচটায় চলাচলের উপযোগী হয় সেতু।  উল্লেখ্য, সর্বশেষ গত ২৬ এপ্রিল সেতুর পাটাতন ধসে ৭ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এর আগে গত ৪ মার্চ সেতুটির পাটাতন খুলে যাওয়ায় ১২ঘন্টা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ ছিল। এভাবে প্রায়ই ঝুঁকিপূর্ণ ওই সেতুটির পাটাতন খুলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি ভেঙে ট্রাক ডুবির ঘটনায় ২ জন নিহতের পরও বন্ধ হয়নি ভারি যানবাহন চলাচল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু