সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ধর্মপাশায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন: মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১০:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১০:২৪:৫৩ অপরাহ্ন
তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন: মাহবুবুর রহমান ছবি: নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছায় বক্তব্য রাখছেন মাহবুবুর রহমান।
আব্দুল্লাহ আল মামুন:
সুনামগঞ্জ ১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান বলেন,ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ ধারণ ও লালন করছি। বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব।

৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা মিলে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে। সতের বছর দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ভোটের অধিকার নিশ্চিত করতে চায় দেশের জনগণ। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা বরদাশত করা হবে না।আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে জেল জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ভোটের অধিকারের জন্য। এখনো সেই ভোট নিয়েই ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল মূহুর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জেল খেটেছেন তবুও ফ্যাসিস্টের সাথে আপোষ করেন নি। দেশের জনগণের ভরসার জায়গা বেগম খালেদা জিয়া। দলের দুঃসময়ে তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন। তারেক রহমান নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন । তারেক রহমানের ৩২ দফা বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে হবে। আমার নেতা তারেক রহমান দেশের আপনাদের খোঁজ খবর রাখছেন প্রতিনিয়ত। দীর্ঘ সতের বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন দল তাদের মূল্যায়ন করবে। সতের বছর যারা আপোষহীন ছিলেন আগামীতে তাঁরাই দলের বিভিন্ন কমিটিতে আসবেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দিব। হাওর জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমার দীর্ঘ পরিকল্পনা আছে। এই অঞ্চলের সকল শ্রেণীর মানুষের সহযোগিতা নিয়ে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের ভিতরে কোন্দল সৃষ্টি করা যাবে না। দল যাকেই মনোনয়ন দিবে তাঁর সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়।

বুধবার (১১জুন) দিনব্যাপী ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় পথসভায় আরো বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াত,১ম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহবায়ক আবুল বাশার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী,যুগ্ম আহবায়ক হাফিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী মোড়ল, সদস্য সচিব সোহাগ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল, যুগ্ম আহবায়ক সাজিবুল, মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিন  সদস্য সচিব সেকুল আহমদ মধ্যনগর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু,সদস্য সচিব সাগর আহমদ, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমানসহ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার হাজারো জনতা মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচছা দিয়ে মিছিল সহকারে বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন।
পরে ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলী আমজাদের কবর যিয়ারত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম