সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সীমান্তে পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৩:৪২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:৫৬:৪৪ পূর্বাহ্ন
সীমান্তে পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি
স্টাফ রিপোর্টার::
ঈদুল আজহার পূর্বে এবং ঈদ পরবর্তী সময়ে বিজিবি’র টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতায় কোন শিথীলতা দেখা যায়নি। উপরন্তু, যেসব স্থানে পর্যটনকেন্দ্র রয়েছে, সেসব স্থানে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে নিরাপত্তা নিশ্চিত করছে।
সুনামগঞ্জের সীমান্তবর্তী পর্যটনকেন্দ্রগুলো হচ্ছে নিলাদ্রি লেক, বারেকটিলা ও বাচ্ছুটিলা। এসব স্থানে কিছু ক্ষেত্রে দেখা যায়, পর্যটকরা জেনে বা না জেনে শূন্য রেখা অতিক্রম করে এবং ড্রোন উড্ডয়ন করে। এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা নিয়মিত হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচার, লিফলেট বিতরণ এবং পর্যটকদের সতর্কীকরণ করছে। যার ফলে সীমান্ত নিকটবর্তী পর্যটন স্থানে অনাকাঙ্খিত ঘটনা রোধ করা সম্ভবপর হচ্ছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি )  সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির। তিনি বলেন,  সুনামগঞ্জের বিভিন্ন হাউজবোট সমিতির সাথে বিজিবি সর্বদা যোগাযোগের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করত: চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম ত্বরান্বিত করছে। ঈদের আগের দিনও সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ নারায়নতলা বিওপি কর্তৃক  ৫০৫৪ পিস ভারতীয় কসমেটিক্স আটক করে, যার আনুমানিক  মূল্য বিশ লক্ষ ঊনচল্লিশ হাজার তিনশত টাকা। 
এছাড়াও, ঈদ পরবর্তী গরুর চামড়া পাচার রোধে বিজিবি সজাগ দৃষ্টি রাখছে।
বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশইন সংক্রান্ত ঘটনা সংঘটিত হলেও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পুশইন সংক্রান্ত কোনো ঘটনা এখনও ঘটেনি। এটি সম্ভব হয়েছে বিজিবি সদস্যদের সক্রিয়ভাবে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরধারী বৃদ্ধির  মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ