সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের উদ্যোগে

জামালগঞ্জে দুস্থ-অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০৭:৪৩:৩৯ অপরাহ্ন
জামালগঞ্জে দুস্থ-অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ
মোবায়েজীদ বিন ওয়াহিদ::
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে গরীব ও অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার উত্তর ইউনিয়নের "উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের" পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
জানাযায়, আর্তমানবতার সেবার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠা করা ঐতিহ্যবাহী "উত্তর কামলাবাজ সামাজিক সংগঠন" প্রতি বছরের ন্যায় এবারও এলাকার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে কুরবানীর আনন্দ ও গরুর মাংস পৌঁছে দেওয়ার লক্ষে শুক্রবার সকাল থেকেই চলে গরুর মাংস কাটা, প্রস্তুত ও প্যাকেট করার কাজ।
পরে উত্তর কামলাবাজ কৃষ্ণতলা মন্দির সংলগ্ন মাঠে গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে এই মাংসের প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ পূর্বে সংগঠনটির সভাপতি মো. এমদাদুর রহমান হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানেে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মো. মিছির আলী, মো. খুরশেদ আলম, সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য খন্দকার মুজিবুর রহমান, উপদেষ্টা খন্দকার শহিদুল ইসলাম, সহসভাপতি মো. মুক্তার হোসেন, মো. মনির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল মোমেন জীবন, ফ্রান্স প্রবাসী আল আরাফাত রুবেল, খন্দকার রায়হান, মোঃ মাসুক মিয়া, মো সাজ্জাদ হোসেন, মোঃ মহিবুর রহমান, মোঃ মালু মিয়া, মোজাহিদ আহমেদ, মোঃ রুহুল আমিন, মোহাম্মদ ফারুক, ফারুক আহমেদ, ইসহাক আহমেদ, সাজিবুর রহমান, খন্দকার ইমরান, মোহাম্মদ নবী, মোঃ মোশারফ, আল-আমিন, খন্দকার রিফাত, সুহেল মিয়া তোফাজ্জল হোসেন প্রমুখ।
বিতরণ কার্যক্রম সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি এমদাদুর রহমান হিরন বলেন, আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি একমাত্র মানুষের কল্যাণে কাজ করার জন্য। এখানে রাজনৈতিক কোনো স্বার্থ হাসিল করতে নয়। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।

এসময় কুরবানি দিতে না পারা পরিবারগুলো ঈদের আগের দিন মাংস পেয়ে অনেকেই চোখে জল নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহৎ উদ্যোগের জন্য দোয়া করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪