সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

৬৭ পশুর হাট জমে ওঠেছে

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০১:০৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৮:৪৭:৪০ পূর্বাহ্ন
৬৭ পশুর হাট জমে ওঠেছে
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে কোরবানির পশুর হাট জমে ওঠেছে। প্রায় এক সপ্তাহেরও বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষে এখন আবহাওয়া মোটামুটি অনুকূলে আছে। এই কারণে শেষদিকে এসে হাটগুলো জমজমাট লক্ষ করা গেছে।

জেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় জানিয়েছে গত ঈদুল আজহার চেয়ে এবার জেলায় দেশিয় গরু ও ছাগলের সংখ্যা বেশি থাকায় হাটে পশুর দাম কম।

সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ২৫টি স্থায়ী পশুর হাট ও অস্থায়ী আরো ৪২টি হাট রয়েছে। জেলায় গত বছর প্রায় ৩০ হাজার পশু কোরবানি হয়েছিল। এবার গরু ও ছাগলের সংখ্যা গত বছরের চেয়ে আরো বেশি। জেলায় এবার প্রায় ৩৬ হাজার ৫০৯টি গরু রয়েছে। তাই এ কারণে হাটে পশুর দাম তুলনামূলক কম।
এদিকে, জেলার মধ্যনগর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার অন্তত ৩০টি সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে পশু নামাচ্ছে। এই পশু স্থানীয় স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের অসাধু ইজারাদারদের হাসিলের মাধ্যমে বৈধতা পেয়ে বাজারে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ আছে। দেশি গরুর তুলনায় ভারতীয় গরুর দাম তুলনামূলক সস্তা থাকায় প্রতিযোগিতার বাজারে ভারতীয় গরুর আধিপত্য লক্ষ করা গেছে। তাছাড়া রাজনৈতিক কারণে এবার একটি বেনিফিসিয়ারি শ্রেণি কোরবানি না দেওয়ায় গরুর দাম কম বলে মনে করছেন অনেকে।
সরেজমিনে সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগরবাজার স্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, প্রচুর গরু বাজারে নিয়ে এসেছেন ক্রেতা ও কৃষকরা। পশুর হাটের সীমানার বাইরেও পুরো বাজারের রাস্তাঘাট ও খালি অংশেও গরুর উপস্থিতি লক্ষ করা গেছে।
বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, আমি ১ লাখ ২৬ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। অন্য বছর এই গরুর দাম কম হলেও দেড় লাখের বেশি হতো। এবার হাটে গরুর দাম কম।

জামালগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা মোস্তাকিম রহমান বলেন, গত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। তাই পশুর হাটে উপস্থিতি কম ছিল। গত মঙ্গলবার থেকে প্রকৃতি কিছুটা অনুকূলে থাকায় বাজার এখন জমজমাট। দামও কম। আমি কোরবানির জন্য ১ লাখ টাকা যে গরু কিনেছি এটা অন্যবার ১ লাখ ২৫-৩০ হাজার টাকা বিক্রি হয়েছে। গরুর দাম বাজারে কম কেন জানতে চাইলে এই ক্রেতা জানান, প্রতিটি বাজারেই ভারতীয় প্রচুর গরু রয়েছে। এ কারণে দামও কম। তবে অন্য কারণও থাকতে পারে।

খামারি সালেহিন চৌধুরী শুভ বলেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিনই কিছু গরু অবৈধভাবে নামানো হচ্ছে। এর প্রভাব পড়েছে সরকারি রাজস্বে, খামারি ও কৃষকদের উপরও। যে কারণে হাটগুলোতে পশুর দাম কম। তাছাড়া রাজনৈতিক কারণে একটি বড়ো বেনিফিসিয়ারি গোষ্ঠী এবার কোরবানি দিচ্ছে না। যার ফলে বাজারে প্রভাব পড়েছে। এ কারণেও পশুর দাম কম।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের পর্যাপ্ত গবাদিপশু রয়েছে। গতবারের চেয়ে এবার এই সংখ্যা আরো বেশি। তাই স্থানীয় বাজারগুলোতে কোরবানির পশুর দাম কম।

সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে.ক. জাকারিয়া কাদির বলেন, কোরবানির ঈদ উপলক্ষে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। আমরা প্রতিদিনই অবৈধ গবাদিপশুসহ বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য জব্দ করছি। সীমান্তে আমাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন