সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

জাহাঙ্গীরনগর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ১২:৫২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ১২:৫২:৪৬ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। এ সময় প্রতি জন ১০ কেজি করে চাল পেয়েছেন। চাল বিতরণে ইউপি চেয়ারম্যান মো. রসিদ আহমদ, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি অফিসার আলী রাজ, ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক, মো. আব্দুল মোতালিব, বিল্লাল মিয়া, আলমাছ উদ্দিন শিপু ও শাহীনুর বেগম, দফাদার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উপকারভোগী রহিমা বিবি বলেন, আমি ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি চাল পেয়েছি। আমার সংসারে অনেক উপকার হবে। ছালিম মিয়া বলেন, আমি ভিজিএফ’র ১০ কেজি চাল পেয়ে অনেক খুশি। ঈদের সময় এই চাল সংসারের কাজে লাগবে। জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. রসিদ আহমদ বলেন, আমার ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করেছি। প্রত্যেকে ১০ কেজি করে চাল পেয়েছেন। ১ হাজার ৩১৪ জনকে এই চাল দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ