সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

মহাসিং নদীতে ডুবে জেলের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ১২:৩৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ১২:৩৪:০২ পূর্বাহ্ন
মহাসিং নদীতে ডুবে জেলের মৃত্যু
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কামাল কাদিপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে। বুধবার (৪ জুন) ভোরবেলা উপজেলার পশ্চিম পাগলার মহাসিং নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভোগছিলেন কামাল হোসেন। ফলে প্রায়ই খিচুনিতে অসুস্থ হয়ে পড়তেন তিনি। বুধবার প্রতিদিনের মতো হাওরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন কামাল হোসেন। বাড়ির ঘাটে মহাসিং নদীতে বাঁধা নৌকায় উঠলে হঠাৎই খিচুনি দেখা দেয় তার। এসময় নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জেলা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আধ ঘণ্টার অধিক সময় খোঁজাখুঁজি করে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা করে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক