সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

দিরাইয়ে প্রবাসীর ওপর হামলা, গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০৮:২৪ পূর্বাহ্ন
দিরাইয়ে প্রবাসীর ওপর হামলা, গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে প্রবাসী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রজনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার হলিমপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র আতাউর রহমান ও একই গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র মাহমুদুল। দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রবাসী ও তার স্বজনদের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলাকারীদের কোনো ছাড় নেই বলে জানান ওসি। জানা গেছে, দিরাই থানার উপপরিদর্শক নিউটন মৃধার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকেল ৩টায় স্থানীয় রজনীগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় আতাউর ও মাহমুদুলকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত দু’জনই প্রবাসী রাসেল আহমদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। জানাযায়, গত রোববার দুপুরের হঠাৎ করে শ্রীনারায়ণপুরের সিরাজুলের নেতৃত্বে ১০/১৫ জন লোক প্রবাসী রাসেল আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই প্রবাসী রক্তাক্ত জখম হন। এসময় তাকে রক্ষায় স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও একই কায়দায় হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রবাসীর নিকটাত্মীয় হাফেজ এমরান হোসেন (৪০) গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। আর প্রবাসী রাসেলকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গেল ১১ মে প্রবাসীর চাচার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙে যায়। তিনি ওসমানী হাসপাতালে টানা ১৬ দিন ভর্তি ছিলেন। স্থানীয়রা বিষয়টি আপোষরফা করেও ব্যর্থ হন। এমনকি পুলিশের ডাকেও হামলাকারীরা বসতে রাজি হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ