সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল

সুরমা’র পানি বাড়ছে

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০৫:২২ পূর্বাহ্ন
সুরমা’র পানি বাড়ছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে গত দুই দিন ভারি বৃষ্টিপাত হয়নি। এ কারণে নদী ও হাওরে পানি অনেকটা স্থিতিশীল আছে। তবে সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর এখন যে পরিস্থিতি, তাতে আবার ভারি বৃষ্টি সঙ্গে উজানের পাহাড়ি ঢল নামলে বন্যা পরিস্থিতির শঙ্কা আছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পৌর শহরের ষোলঘর এলাকায় মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৬ দশমিক ৯৭ মিটার। একই স্থানে গত রোববার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ৬ দশমিক ৮৬ মিটারে। বর্ষা মৌসুমে এখানে সুরমা নদীর পানির বিপৎসীমা ৮ দশমিক ৮০ মিটার। সুনামগঞ্জে সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। চেরাপুঞ্জিতে এই সময়ে বৃষ্টি কম হয়েছে। এদিকে জেলার জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর পানিতে এলাকার বিভিন্ন গ্রাম ও হাটবাজার প্লাবিত হয়েছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের সড়ক ভেঙে কুশিয়ারা নদীর পানি ঢুকেছে নদীতীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে। কুশিয়ারার তীরবর্তী এলাকায় গ্রামীণ সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ লোকজন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন বলেন, কুশিয়ারার পানি বেড়ে জগন্নাথপুর-বেগমপুর সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ আছে। এ ছাড়া গ্রামীণ সড়কসহ অনেক বাড়িতে হাঁটুসমান পানি আছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। তবে এখনো কেউ তাতে আশ্রয় নেননি। পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেছেন, ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। পানি আবারও বাড়তে পারে। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে বড় কোনো বন্যা আপাতত হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে