সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৪৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৪৫:৫৬ পূর্বাহ্ন
শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার::, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জ-এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। আলোচনা সভায় বক্তারা দুই কবির জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের অমর সৃষ্টি কীভাবে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করেন। আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে কবিগুরু ও বিদ্রোহী কবির জনপ্রিয় গান গাওয়া হয় এবং কবিতা আবৃত্তি করা হয়। এছাড়াও এসময় রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন: নির্ধারিত কবিতা আবৃত্তি- ক (অনূর্ধ্ব -৩য় শ্রেণী)- আহনাফ সাফি, দিপ্র মজুমদার, শীর্সা পুরকায়স্থ; নির্ধারিত কবিতা আবৃত্তি-খ (৪র্থ-৬ষ্ঠ): অপত্য নারায়ণ ঋজু, তিতাস চক্রবর্তী; নির্ধারিত কবিতা আবৃত্তি-গ (৭ম-১০ম): আহমদ মাশহুরা সুহিতা, মোহনা তালুকদার, রাতুল তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স