সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৪৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৪৩:৩৫ পূর্বাহ্ন
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। কল্যাণ সভা শেষে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মে/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারগণ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু