সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শান্তিগঞ্জ ইউএনও’র উদ্যোগ : বেসিক নলেজ যাচাই পরীক্ষা সম্পন্ন

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ১২:৫৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ১২:৫৮:৫০ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শান্তিগঞ্জ ইউএনও’র উদ্যোগ : বেসিক নলেজ যাচাই পরীক্ষা সম্পন্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিতকরণ ও ঝরেপড়ার হার রোধে সরকারিভাবে গৃহিত সকল উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সম্প্রতি ইউএনও সুকান্ত সাহার প্রচেষ্টা ও দিকনির্দেশনায় এরই মধ্যে শান্তিগঞ্জ উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের নিয়ে বেসিক নলেজ যাচাই করার লক্ষ্যে গত ৩ মাসব্যাপী বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মৌখিক পরীক্ষার উপর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পাঠদান কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলা ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের আলাদা শ্রেণী কক্ষে গতকাল সোমবার (২ জুন) বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, মৌখিক পরীক্ষাসহ লিখিত ৯০ নম্বর ও মৌখিক ১০ নম্বরসহ সর্ব মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বেসিক নলেজ পরীক্ষায় উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসকল শিক্ষার্থীদের মাধ্যমে ৪র্থ শ্রেণীতে ২০ জন ও ৫ম শ্রেণীতে ২০ জন শিক্ষার্থীকে মেধা তালিকায় স্থান দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে। পাশাপাশি ১০টি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ঘোষণা করা হবে। এছাড়াও উক্ত পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে বিষয়ভিত্তিক শিক্ষক, ক্লাস্টারভিত্তিক বিদ্যালয় নির্বাচন করা হবে। সোমবার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, মোসাম্মৎ উম্মে কুলসুম, মোছা. রাবেয়া আক্তার, পান্না রাণী মৈত্র, বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রুমি বেগম, জীবদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পণা রাণী ভট্টাচার্য্য প্রমুখ। এছাড়াও উজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম খাঁন অন্যান্য বিদ্যালয়ে বেসিক নলেজ পরীক্ষার হল পরিদর্শন করেন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা বলেন, জাতিকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ অত্যন্ত প্রয়োজন। কারণ শিক্ষার যে বুনিয়াদ সেটি শুরু হয় প্রাথমিক শিক্ষার স্তরে, যদি সফলভাবে প্রতিটি শিক্ষার্থীর মাঝে শিক্ষার চেতনা এবং শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলেই সাধিত হবে প্রভূত উন্নয়ন। সুন্দর বাংলাদেশ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প