সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ১২:৫২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৮:১৮:১৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সাব-মার্সিবল মটর, ক্যাবল ও পাইপ চুরির ঘটনায় বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ১৬জন স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন ভীমখালী ইউনিয়নের রাজাবাজ গ্রামের মৃত দূর্গাচরণ তালুকদারের ছেলে শিশির রঞ্জন তালুকদার। লিখিত ওই অভিযোগ থেকে জানাযায়, গত ১২ মে উপজেলার ভীমখালী ইউনিয়নের রাজাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাব-মার্সিবল মটর, ৮০ ফুট তার ও পাইপ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্কুল কমিটি ও গ্রামের লোকজন মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এগুলোর সন্ধান পাননি। পরে গত এক সপ্তাহ আগে রাজাবাজ গ্রামের একরাম উল্লাহর ছেলে নূরুল আমিন ও দুলাল মিয়ার ছেলে অমিত হাসান একই গ্রামের স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিলের কাছে চোরাইকৃত মটর, তার ও পাইপ বিক্রি করে বলে জানতে পারেন এলাকাবাসী। পরে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত নূরুল আমিন ও অমিত হাসানকে জিজ্ঞেস করলে তারা এর দায় স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে গ্রামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি মাল চুরির অপরাধে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা