সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

দোয়ারাবাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ১২:৪৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ১২:৪৭:১৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে রোজিনা বেগম (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) গভীর রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোজিনা বেগম উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তবে কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা জানা যায়নি। পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, রোজিনা বেগম (১৮) রাতের খাবার শেষ করে তার বাবা-মাসহ বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে রোজিনা বেগমের ভাই সমুজ আলী বসতঘর হতে মাছ ধরার জন্য বাইরে যান। মাছ ধরা শেষে সমুজ আলী রাত ১টার দিকে বসতঘরে এসে দেখতে পান তার বোন রোজিনা বেগম বসতঘরের বারান্দায় বাঁশের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে ঘটনাটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুদ্দিন খান ও এসআই মো. মিজানুর রহমান ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা