সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

৩০৫ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ১২:৩৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ১২:৩৯:২৫ পূর্বাহ্ন
৩০৫ পিস ইয়াবাসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফখর উদ্দিন (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। গত রবিবার (১ জুন) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের কামাল উদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মানিগাঁও গ্রামের পেশাদার ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসতবাড়িতে মাদক কেনাবেচা চলছে। পরে আমি নিজে ও পুলিশের একটি দল নিয়ে সেখানে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল উদ্দিন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ফখর উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফখর উদ্দিনকে প্রধান আসামি করে এবং কামাল উদ্দিনকে পলাতক দেখিয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার