সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে একসাথে কাজের আহ্বান

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ১২:৪৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ১২:৪৭:১১ পূর্বাহ্ন
নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে একসাথে কাজের আহ্বান
‘প্লাস্টিক দূষণ আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহীদ মিনার সংলগ্ন সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। বক্তারা জানান, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৮ লাখ ২১ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার বড় অংশই নদী-নালা ও জলাশয়ে গিয়ে জমা হয় এবং জলজ বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি সাধন করে। তারা আরও বলেন, একক ব্যবহারযোগ্য পলিথিন নিষিদ্ধ হলেও দুর্বল আইন প্রয়োগ ও দুর্নীতির কারণে এর ব্যবহার এখনো বন্ধ হয়নি। অন্যদিকে, প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকরণে সরকারি উদ্যোগ ও সহায়তা যথেষ্ট নয়, বরং আমদানি শুল্ক হ্রাসের ফলে পুনঃপ্রক্রিয়াজাতকরণ নিরুৎসাহিত হয়েছে। বক্তারা পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং ২০২৫ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের ৫০% পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও ২০৩০ সালের মধ্যে বর্জ্য উৎপাদন ৩০% হ্রাসের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তরিকতা দেখানো হয়। মানববন্ধনে সচেতন নাগরিক কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪