সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ১২:৪৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ১২:৪৫:১৩ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: গত শনিবার, ৩১ মে ২০২৫ জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যা¤েপ বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১০০ জন রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে বাছাইকৃত ২১ জন দরিদ্র ছানি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে ছানি অপারেশন করা হয়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনদের পরিচালনায় অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। উন্নতমানের এই চিকিৎসা সেবা পেয়ে রোগী ও তাদের পরিবারবর্গ জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দেশব্যাপী মানবিক কর্মকা-ে সক্রিয় ভূমিকা রাখছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, এই মানবিক উদ্যোগগুলোর মূল প্রেরণাদাতা হচ্ছেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সুনামগঞ্জের কৃতী সন্তান আবুল কাশেম মোহাম্মদ শিরিন। তাঁর আন্তরিক নেতৃত্বেই গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মো. সেলিম উদ্দিন এবং জনতা চক্ষু হাসপাতালের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু