সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, রোগীদের চরম ভোগান্তি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ১২:৪২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০১:১৮:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, রোগীদের চরম ভোগান্তি
হোসাইন আহমদ ::
গত দু’বছর ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়ায় হাসপাতালের বাইরে থেকে পানি এনে রোগী ও স্বজনদের পান করতে হচ্ছে। গ্রাম থেকে আসা অসহায় ও হতদরিদ্র রোগীরা আর্থিক সংকটের পাশপাশি চিকিৎসা নিতে এসে নিজেই অসুস্থ হয়ে পড়ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নলকূপ বিকল হওয়ায় এবং মেরামতের অভাবে পানি সংকট দেখা দিয়েছে। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এবং হাসপাতালে ভর্তি রোগীরা বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়েই হাসপাতালের বাইরে গিয়ে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা হেটে শান্তিগঞ্জ বাজারের দোকান থেকে মিনারেল ওয়াটার ও আশপাশের বসতবাড়ির নলকূপের পানি আনতে হচ্ছে। বিশুদ্ধ পানি সংকটে কারণে দিনে ও রাতের বেলা অনেক রোগীকে বাথরুমের ট্যাপ ও হাত দোয়ার বেসিন থেকে নোংরা পানি পান করতে হচ্ছে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, প্রতিদিন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি থাকেন এবং দুই শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নেন। হাসপাতালে চিকিৎসা নেয়া রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতালে রয়েছে মাত্র একটি নলকূপ। তাও আবার বিকল হয়ে পড়ে আছে। মেরামত করতে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (১ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে একটি সাবমার্সিবল নলকূপ রয়েছে। এই নলকূপের সাথে একটি পানির ট্যাঙ্ক রয়েছে। পানির ট্যাঙ্কের পাশে ৪টি পানির টেপ চুরি হওয়ায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মেরামতের অভাবে বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে অধিকাংশ রোগীর জন্য আশপাশের বসতবাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন স্বজনরা। এছাড়া সামর্থ্যবান রোগীরা বাজার থেকে মিনারেল পানি কিনে খাচ্ছেন।
আক্তাপাড়া গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন আলী আমজদ বলেন, হাসপাতালে খাবার পানির কোনো ব্যবস্থা নেই। বাইরের দোকান থেকে পানি আনতে হয়। আশপাশে নলকূপ নাই। তবে অধিকাংশ রোগীরা বাথরুমের ট্যাপ ও হাত দোয়ার বেসিন থেকে প্লাস্টিকের বোতলে করে পানি নিয়ে পান করছেন। হাসপাতালে আগত অধিকাংশ রোগীর স্বজনরা জানান, শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালের পাইপ লাইনে যে পানি আসছে, তাতে ময়লা থাকায় তা পানের অযোগ্য। দীর্ঘদিন হলেও পানির ট্যাঙ্ক পরিষ্কার করা হচ্ছে না। তবে, সে পানি দিয়ে ধোয়া-মোছার কাজটি করছেন তারা।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, আপনার মাধ্যমে পানি সমস্যার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সেবা নিতে আসা রোগীরা বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন। এটা খুবই দুঃখজনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারকে বলবো তিনি যেন দ্রুত বিষয়টি সমাধান করে চিকিৎসা নিতে আসা রোগীদের সুপেয় পানির ব্যবস্থা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪