সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

বিশ্ব দুগ্ধ দিবস পালিত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ১২:৪০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ১২:৪০:৫৪ পূর্বাহ্ন
বিশ্ব দুগ্ধ দিবস পালিত
স্টাফ রিপোর্টার:: ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ - এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১ জুন) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা