সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কায় লক্ষাধিক মানুষ

নদী ভাঙনের ঝুঁকিতে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ১২:৩৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০১:২০:০৬ পূর্বাহ্ন
নদী ভাঙনের ঝুঁকিতে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক
আব্দুল্লাহ আল মামুন ::
সুরমা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে জামালগঞ্জ-সুনামগঞ্জ বাইপাস সড়কের উজ্জ্বলপুর-জাল্লাবাজের মধ্যবর্তী পুরাতন অংশ। যে কোন সময় রাস্তাটি ভেঙে সুরমা নদীতে বিলীন হতে পারে।
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উজ্জ্বলপুর বাইপাস অংশটি সরেজমিনে ঘুরে দেখা যায়, উজ্জ্বলপুর গ্রামের পূর্বদিকে এলজিইডি’র পুরাতন রাস্তার দুটি অংশে প্রায় ১০০ ফুট জায়গা সুরমা নদীর ভাঙনের কবলে পড়েছে। ভারি বৃষ্টিতে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যে কোন মুহূর্তে রাস্তাটি ভেঙে যেতে পারে। এর ফলে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এমনিতেই জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কটি ২০২২ সালের বন্যার পর থেকে উজ্জ্বলপুরের বাইপাস অংশ ঝুঁকিতে রয়েছে। ভাঙন কবলিত অংশ দ্রুত সংস্কার না হলে লক্ষাধিক জনগোষ্ঠীর জেলার সাথে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
সমাজকর্মী আইনুল হক বলেন, ২২ সালের বন্যার পর থেকে বর্ষা আসলেই আমরা আতঙ্কের মধ্যে থাকি। সুরমা নদীর ভাঙনে সড়কসহ আমাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এখন দুটি ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে উজ্জ্বলপুর গ্রামসহ সড়কের ব্যাপক ক্ষতি হবে।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, নদী ভাঙনের কারণে পুরাতন রাস্তা ভেঙে পানি ঢুকলে জামালগঞ্জ-সুনামগঞ্জ বাইপাস অংশে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাঙন অংশ দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম ভাঙনটা ঝুঁকিপূর্ণ। আমি পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। পাউবো’র পরবর্তী অর্থবছরে পিআইসি বাঁধের কাজে অ্যালাইনমেন্ট পরিবর্তন করে কাজ করা হবে। তাৎক্ষণিক পর্যায়ে ইমারজেন্সি বাজেটের মাধ্যমে কাজ করার সুযোগ থাকলে সংস্কার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি