সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
সীমান্তে তৎপর বিজিবি

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৮:৪৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৮:৪৭:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১ জুন) ভোরে সুনামগঞ্জের হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২ কোটি ০ লাখ ৬ হাজার টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস