সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১১:৪০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১১:৪০:৫৩ অপরাহ্ন
জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি.এম.) কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য, সাবেক ভিপি সাইফুর রহমান সমছু। সভা পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য এমদাদুল হক দিলরব। প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, যারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তারা দেশের কল্যাণ চায় না। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ফ্যাসিবাদী শক্তিকে পুনরুজ্জীবিত করতে চায়। তিনি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাকে সামনে রেখে কিছু উচ্ছৃঙ্খল যুবক দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ্ আলম (তুলিপ), শিক্ষানবিশ আইনজীবী জেলা জাতীয় পার্টির সদস্য আনিসুল হক, জেলা জাতীয় পার্টির সদস্য মো. নুরুল ইসলাম, সাইদুল ইসলাম, আমির হোসেন, কাবের হোসেন, খলিলুর রহমান, নাসিম খান, জাপা নেতা সাব্বির প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪