সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ
আপাতত বন্যার আশঙ্কা নেই-পাউবো

নদ-নদীর পানি বাড়লেও হাওরে পানি কম

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১১:৩৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১২:৫৪:৫০ পূর্বাহ্ন
নদ-নদীর পানি বাড়লেও হাওরে পানি কম
স্টাফ রিপোর্টার ::
মেঘালয়ে ভারী বর্ষণে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়লেও হাওরে এখনো কাঙ্খিত পরিমাণে পানি নেই। সীমান্ত এলাকার হাওরগুলোতে পানি কিছুটা থাকলেও জেলার দক্ষিণাংশের হাওরগুলোতে এখনো পানি কম। তাই মেঘালয়ে ভারী বর্ষণের পানি এখন হাওরে কিছুটা প্রবেশ করেছে। এদিকে জেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি হাওরের ফসলরক্ষা বাঁধের নির্দিষ্ট পয়েন্ট কেটে পানি প্রবেশ করানোর জন্য উপজেলা কমিটিগুলোকে নির্দেশনা দিয়েছে। সরেজমিনে শনিবার জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর, বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গারুলি হাওর ঘুরে দেখা গেছে, হাওরে পানি কম।
তবে শনির হাওরে ও খরচার হাওরে পানি কিছুটা বেড়েছে। এই দুটি হাওরে আরো ৩-৫ ফুট পানি প্রয়োজন বলে জানান মৎস্যজীবীরা। এসময় বৌলাই, রক্তি, যাদুকাটা ও অন্যান্য নদ নদীগুলোর পানি বৃদ্ধি লক্ষ করা গেছে। এসব নদ-নদীর পানি বিভিন্ন হাওরে প্রবেশ করে হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, হাওরে আরো বেশি পানির প্রয়োজন। এখনো ধারণক্ষমতার নিচে আছে প্রতিটি হাওরের পানি। পানি বেশ হলে মাছের উৎপাদনও বাড়ে বলে সংশ্লিষ্টরা জানান। তাছাড়া জলজ জীববৈচিত্র্যের উপকারের জন্যও হাওরে পানি প্রয়োজন বলে তারা জানান।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৪১০ মিলিমিটার। শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলার প্রধান নদী সুরমায় পানি বাড়লেও এখনো বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি ৬.৮৩ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, হাওরে এখনো কাক্সিক্ষত পরিমাণে পানি নেই। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এই সময়ে হাওরে পানির প্রয়োজন। তবে এখন বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হাওরে আস্তে আস্তে পানি বাড়ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরগুলোতে এখনো পানি কম। পাহাড়ি ঢলের পানি হাওর ধারণ করতে পারবে। হাওরে পানি প্রবেশ করানোর জন্য প্রতিটি উপজেলায় নির্দেশনা পাঠানো হয়েছে ফসলরক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্ট কেটে পানি প্রবেশ করানোর জন্য। এ কারণে আপাতত সুনামগঞ্জে বন্যার আশঙ্কা নেই। তবে মেঘালয়ে ভারী বর্ষণ অব্যাহত থাকলে পানি বাড়তে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব খান বলেন, আগামী দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিলেটের আকাশে প্রচুর মেঘ আছে। তবে এই সময়ে বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ