সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

নিজ বাড়ির উঠানে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১১:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১১:২৩:৫২ অপরাহ্ন
নিজ বাড়ির উঠানে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামের নিজ বাড়ির উঠানে শনিবার (৩১ মে) বেলা ১টার দিকে বজ্রপাতে আয়েশা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কদ্দুস আলীর। এলাকাবাসী, ধর্মপাশা থানা পুলিশ ও ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়েশা বেগম শনিবার বেলা পৌনে ১টার দিকে নিজেদের বাড়ির সামনে থাকা শয়তালখালি খালের পানিতে গোসল করতে যান। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। গোসল শেষে তিনি বেলা ১টার দিকে নিজ বসতঘর সংলগ্ন উঠানে আসা মাত্রই আকস্মিক বজ্রাঘাতে মারা যান। ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া উদ্দিন এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, এই মৃত্যুর খবরটি আমি পেয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু