সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ভস্মিভূত

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১১:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১১:০৩:৩০ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ভস্মিভূত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী হাউসবোট আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। এ সময় ওই ১৩ জন পর্যটক থাকলেও তারা নিরাপদে নৌকাটি থেকে নেমে পড়েন। জানা গেছে, পর্যটকবাহী নৌকাটি সুনামগঞ্জ থেকে পর্যটকের ট্রিপ নিয়ে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, যাদুকাটা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকায় নীলাদ্রি লেকে নোঙর করে। বোটের বাবুর্চি রাতের খাবার তৈরি করার সময় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন জানান, নৌকায় ১৩ জন পর্যটক ছিলেন। রাত ৮টার দিকে জেনারেটর থেকে আগুন লেগে ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে। পরে ফুয়েল ট্যাংকের আগুনে রান্নাঘরের সিলিন্ডার ফেটে গিয়ে পুরো হাউসবোটের স্টিলের অংশ ছাড়া সবকিছু পুড়ে যায়। তবে অগ্নিকা-ের শুরুতেই পর্যটকরা নিরাপদে নৌকা থেকে নেমে আসেন। স্থানীয়রা আগুন নেভান। রাহাবার নামে ওই হাউসবোটের মালিক ঢাকার এক ব্যক্তি। ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবির দাস জানান, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর