সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:২৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:২৪:৩৬ পূর্বাহ্ন
তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে হাসপাতাল অনুবিভাগে কর্মরত যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে উপসচিব মো. শাহাদত হোসেন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার শারমিন বেগম, ফারজানা হোসেন, সাহেল আহমেদ, নাসরিন আক্তার, মেহেদী হাসান হৃদয়, দিপান্বিতা দেবী, মো. ফজলুল করিম টিপু, মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, হাসিবুল হাসান, মো. সাব্বির হোসেন, রবিউর রায়হান, সাকিবুর রহমান ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনায় জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি কার্যকরি সংগঠনের সদস্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ সুনামগঞ্জ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার বক্তব্য রাখেন। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি