সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
পরিবেশবান্ধব শ্রেষ্ঠ গ্রাম নির্বাচন

সফল হোক জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:১২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:১২:৫২ পূর্বাহ্ন
সফল হোক জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ
পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন, তখন সুনামগঞ্জ জেলা প্রশাসনের ‘পরিবেশবান্ধব শ্রেষ্ঠ গ্রাম’ নির্বাচনের উদ্যোগ নিঃসন্দেহে এক আশাব্যঞ্জক ও প্রগতিশীল পদক্ষেপ। সবুজ পাহাড়, বিশাল হাওর-বাঁওড় আর নদীর মোহনায় অবস্থিত এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও স¤পদ রক্ষা করতে হলে প্রয়োজন এমনই জনস¤পৃক্ত উদ্যোগ, যা শুধু প্রশাসনিক কর্মসূচি নয়, বরং হয়ে ওঠে একটি সামাজিক আন্দোলন। এই কর্মসূচির কাঠামো সুপরিকল্পিত ও বহুমাত্রিক। ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত ধাপে ধাপে গ্রাম নির্বাচন, স্বচ্ছ মূল্যায়ন পদ্ধতি, স্বেচ্ছাসেবক দল গঠন, প্রচারণা কার্যক্রম এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ - সব মিলিয়ে এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং পরিবেশ রক্ষার এক বাস্তবভিত্তিক অনুশীলন। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে এই কর্মসূচির পরিবেশ ভাবনার দিকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই হাওর শুধু একটি জলাভূমিই নয়, এটি একটি প্রাণবৈচিত্র্যে ভরপুর জীবন্ত উপত্যকা, যা সংরক্ষণে সচেতনতা জরুরি। আমরা মনে করি, এখানে প্রশাসনের পাশাপাশি স্থানীয় তরুণ সমাজ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে এ প্রকল্পের সাফল্যের প্রধান চাবিকাঠি। পরিবেশবান্ধব গ্রাম হিসেবে নির্বাচিত গ্রামের সম্মাননা ও পরিবেশ উন্নয়নমূলক প্রকল্প প্রাপ্তি শুধু পুরস্কারই নয়, এটি অন্য গ্রামের জন্য একটি উদ্দীপনাও হবে। এই উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্যও একটি অনুকরণীয় মডেল হয়ে উঠতে পারে। ‘সবুজ বাংলাদেশ’ গড়ার পথে এই ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়–ক প্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে। পরিশেষে বলা যায়, সুনামগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মসূচি কেবল পরিবেশ রক্ষার একটি প্রচেষ্টা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার পথরেখা। এই পথচলায় প্রশাসন ও জনসাধারণ একযোগে এগিয়ে গেলে - সবুজের এই সন্ধান সফল হবেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর