সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন
দু’জনের অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা ছাত্রলীগ নেতার

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:১১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:০৪:১৩ পূর্বাহ্ন
সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা ছাত্রলীগ নেতার
স্টাফ রিপোর্টার ::
৫ আগস্টের পর মামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ (২৮) পলাতক ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই বিশ্ববিদ্যালয়ের শাল্লা উপজেলার বাসিন্দা এক ছাত্রীর সঙ্গে। যিনি এখন ওই উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বিয়ে ছিল আগামী রবিবার। এই খবর পেয়ে সুনামগঞ্জে এসে সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নিজেকেও সেই ছুরিতে বিদ্ধ করেছেন। এখন দুইজন দুটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় এই ঘটনা ঘটে। সঞ্জীবন বর্তমানে পুলিশ প্রহরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামের বাসিন্দা। তবে তারা শহরের নতুনপাড়ায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানাযায়, পড়াশোনা শেষে মেয়েটি এখন শিক্ষকতা করছেন। কিন্তু তাদের সম্পর্কে ফাটল ধরে। সঞ্জীবন গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। এর মধ্যেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু মেয়ে ও তাঁর পরিবার তাতে রাজি হয়নি। পারিবারিকভাবে অন্য একটি ছেলের সঙ্গে আগামী রোববার মেয়েটির বিয়ের দিন ঠিক করা ছিল। এ জন্য মেয়েটি উপজেলা থেকে সুনামগঞ্জ পৌর শহরে তার ভাইয়ের বাসায় আসেন। এখানেই বিয়ের আয়োজন চলছিল।
বৃহস্পতিবার বিকেলে মেয়েটি তার বৌদিকে সঙ্গে নিয়ে শহরের হাসননগর এলাকার একটি পার্লারে যান। পার্লারে ঢোকার আগেই সঞ্জীবন সামনে এসে দাঁড়ায়। মেয়েটিকে একটু আড়ালে নিয়েই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায় সে। পরে আশপাশের লোকজন মেয়েটিকে আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে রাতেই তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সঞ্জীবন ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায় শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায়। সেখানে সে নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে। তখন আশপাশের লোকজন তাকে ধরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেয়েটির এক চাচাতো ভাই চিকিৎসক। তিনি জানান, তার বোনের শরীরে ধারালো ছুরির ১০টি আঘাতের চিহ্ন আছে। এর মধ্যে ৯টিই গভীর ক্ষত। সুনামগঞ্জ থেকে প্রথমে তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। রাতে একটি বেসরকারি হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মেয়েটির পরিবারের আরেক সদস্য জানান, সঞ্জীবন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছিল। সঞ্জীবনের পরিবারকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য ও নৌকাখালি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া সঞ্জীবন চক্রবর্তী পার্থের স্বজনদের বরাতে জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। সম্প্রতি তাদের প্রেম ভেঙে যায়। মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে পার্থ। এখন মেয়েটির বিয়ের খবর পেয়ে তাকে আক্রমণ করেছে এবং নিজেকেও ছুরিকাঘাত করেছে। আগামী রোববার ছুরিকাঘাতে আহত তরুণীর হওয়ার কথা ছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, অভিযুক্ত পার্থকে আটকের পর তিনি পুলিশি হেফাজতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে মেয়েটির পরিবার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক