সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সারাদেশে জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১২:০৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১২:০৫:৪৩ পূর্বাহ্ন
সারাদেশে জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জুয়েলারি ব্যবসায়ীরা। এই কর্মসূচির আওতায় রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সোনার দোকান বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসাকেন্দ্র বায়তুল মোকাররম মার্কেট, টিপু সুলতান রোড, চাঁদনী চক, নিউমার্কেটসহ অসংখ্য স্বর্ণের দোকানে তালা ঝুলতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুরসহ বিভাগীয় শহর ও জেলার প্রধান স্বর্ণ বাজারগুলোতেও। হঠাৎ এই অঘোষিত ধর্মঘটে ব্যবসায়ী ও ক্রেতা - উভয়েই বিপাকে পড়েছেন। বাজুস সূত্রে জানা গেছে, সংগঠনের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রিপনুল হাসানের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, যা দেশের স্বর্ণ ব্যবসার প্রতি একটি ‘হুমকিস্বরূপ বার্তা’ বহন করে। ঢাকার বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির এক সদস্য বলেন, “রিপনুল হাসান একজন পরিচ্ছন্ন ব্যবসায়ী ও সংগঠক। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।” জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, এই কর্মসূচির কারণে দেশের স্বর্ণের বাজারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে ভোক্তা এবং ব্যবসায়ী, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে বাজুসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছি। আশা করছি, সরকার দ্রুত সঠিক পদক্ষেপ নেবে এবং আমাদের সহ-সভাপতিকে মুক্তি দেবে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স