সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করেছে শিবির, অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১১:৫৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১১:৫৯:৩৩ অপরাহ্ন
ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করেছে শিবির, অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে, চট্টগ্রামে একজন নারী শিক্ষার্থীকে কীভাবে হামলা করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামদলের মিছিলে প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল। মূলত ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্ন ক্যা¤পাসে দখলদারিত্ব শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। চট্টগ্রামের এক নারী শিক্ষার্থীর ওপর হামলার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ছাত্রদল সেক্রেটারি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বারবার আমরা বলে আসছি, শিবির গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোতে তারা শুধু তাদের নেতাদের মুক্তির আন্দোলনে শরিক হয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনের সেভাবে স¤পৃক্ত হয়নি। ভোটাধিকারের জন্য গত ২০১৪ ও ২০১৮ সালের আন্দোলন যেভাবে বাংলাদেশের মানুষ করেছে সেখানে তাদের স¤পৃক্ত হতে দেখা যায়নি। তিনি বলেন, শিবির যে প্রতিটি ক্যা¤পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে ৫ আগস্টের পর থেকে, তা আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বলে আসছে, গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে যে বিভ্রান্ত করা হচ্ছে, তা স্পষ্ট হচ্ছে। কুয়েটে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তার বিপরীতে ছাত্রদলের ওপর হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে। নাছির আরও বলেন, দুই দিন আগে ছাত্রদলের সেই সমর্থকের ওপর গুপ্ত সংগঠনের নেতারা আবার হামলা করেছেন। এর প্রতিবাদে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি চলেছে। আমরা মনে করি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোনো গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা উচিত নয়। শিবির কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে সামগ্রিকভাবে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে বিভ্রান্ত করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু