সুনামগঞ্জ , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন : তারেক রহমান

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১১:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১১:৫৫:০০ অপরাহ্ন
দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: জনগণের আকাঙ্খা উপলব্ধি করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয়। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত ১০ মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এই অনিশ্চয়তার কারণে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, বিনিয়োগ বাড়ছে না। অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ব্যবসায়ীরাও কথা বলার সুযোগ পাচ্ছেন না। সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি নেই। কিন্তু সময়ক্ষেপণ নিয়ে রাজনৈতিক দলসহ সবার আপত্তি আছে। যদি সংস্কার শেষে সরকার ইতিবাচক হয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া যেতে পারে। বিএনপি সেই দাবি জানিয়েছে। তবে সংস্কার বিষয়ে যদি সবাই একমত হয়, তাহলে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। তিনি আরও বলেন, এখানে সরকারের জেতা বা হারার কোনো বিষয় নয়। এটা জনগণের অধিকার। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে দ্রুত নির্বাচনের তারিখ ও দিনক্ষণ ঘোষণা করুন। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ