সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়কে বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১১:৫৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১১:৫৩:০০ অপরাহ্ন
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়কে বিদায় সংবর্ধনা
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের শেষ কার্যদিবস ছিল বৃহস্পতিবার। অবসরজনিত কারণে বিদায় উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংবর্ধনার আয়োজন করা হয়। ওইদিন সকালে কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোয়েব আহমেদ। ব্যানবেইজ অফিসের ল্যাব এসিস্টেন্ট অর্ণব নাগ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি পুলিন রায়ের সহধর্মিণী রঞ্জু রাণী রায়, অফিস সহায়ক সাইফুদ্দিন হাওলাদার, কবি পুলিন রায়ের বড় ছেলে অনিমেষ রায় পিয়াস, পুত্রবধূ সৃজনী রায়, কনিষ্ঠ ছেলে অনিরুদ্ধ রায় পরাগ, অফিসের নিরাপত্তা প্রহরী বদর উদ্দিন, অফিস সহায়ক ইউনুস মিয়া, মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে কবি পুলিন রায়ের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। তিনি শান্তিগঞ্জের পাশাপাশি ছাতক উপজেলায়ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি পুলিন রায় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ছাতকবাসী তাঁকে সর্বদা মনে রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স