সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দিরাইয়ে পিএফজি’র সম্প্রীতি সমাবেশ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১১:৩১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১১:৩১:২৮ অপরাহ্ন
দিরাইয়ে পিএফজি’র সম্প্রীতি সমাবেশ
দিরাই প্রতিনিধি :: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” - এই স্লোগানকে সামনে রেখে সার্বজনীন সম্প্রীতির আহ্বানে দিরাইয়ে অনুষ্ঠিত হলো সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) এর সেমিনার। বৃহস্পতিবার দিরাই কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশী দাস। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিএফজির সামছুল ইসলাম সরদার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, দিরাই পৌরসভার প্রধান সমন্বয়কারী এসএম মহিবুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকী রানী তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈদুর রহমান তালুকদার, দিরাই প্রেসক্লাব সদস্য দীপু বণিক, করিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পংকজ দাস, জুয়েল আহমদ, রুবেনা আক্তার, মুহসিনা খাতুনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, দিরাই উপজেলার রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ অনুকরণীয়। হাওর পাড়ের মানুষের মধ্যকার এই সহাবস্থানের চিত্র অন্য অঞ্চলের জন্যও অনুপ্রেরণা হতে পারে। যারা আজ এখানে এসেছেন, আপনারা এই সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে একটি সম্প্রীতিপূর্ণ জাতি হিসেবে গড়ে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু